সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

নাটকে ফিরছেন বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম

আবারও নাটকে ফেরার ইঙ্গিত দিলেন বিদ্যা সিনহা মিম। দীর্ঘদিন ধরে চলচ্চিত্র ও ওটিটিতে ব্যস্ত থাকা এই অভিনেত্রী জানিয়েছেন, ভালো গল্প, পর্যাপ্ত বাজেট এবং বড় পরিসরের আয়োজন পেলে ভবিষ্যতে নাটকে অভিনয় করতে আপত্তি নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নাটকে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে মিম বলেন, “বর্তমান সময়ের নাটকের নির্মাণধারা আগের তুলনায় অনেক বদলে গেছে। নাটকে ফেরা নিয়ে যদি বলতে হয়, তবে বর্তমানের নাটকের কাজের ধরন নিয়ে কিছুটা কথা বলা প্রয়োজন। সত্যি বলতে এখনকার নাটকগুলোতে আগের মতো পরিবেশ বা আয়োজন আর দেখা যায় না। একই গল্প চারদিকে। সবাই ভিউ আর ভাইরালের পেছনে ছুটছে। নাটকগুলো এখন যেভাবে নির্মিত হচ্ছে, তাতে অনেক ক্ষেত্রেই সেই মান বজায় রাখা সম্ভব হয় না। তবে আমি একবারে ‘না’ বলছি না। যদি কখনো ভালো বাজেট ও বড় পরিসরের কোনো কাজ আসে এবং সবকিছু যথাযথভাবে হয়, তবে ভবিষ্যতে কাজ করার কথা ভেবে দেখা যেতে পারে।”

একটা সময় মিম ছোট পর্দায় বেশ ব্যস্ত ছিলেন। তার অবস্থানও ভালো ছিল। সেই সময়ের কাজের পরিবেশের সঙ্গে বর্তমানের কোনো পার্থক্য খুঁজে পান? এমন প্রশ্নের উত্তরে মিম বলেন, ‘টেলিভিশন নাটকের তখন প্রচুর দর্শক ছিল। সন্ধ্যার পর পুরো পরিবার একসঙ্গে টিভি সেটের সামনে অপেক্ষায় থাকত। তখনকার কাজের ধরনটাই অন্য রকম ছিল, এখন সবকিছু অনেক দ্রুত হয়। সামাজিক মাধ্যমের প্রভাবে তারকাখ্যাতি যতটা দ্রুত আসছে, ততটা দ্রুত তা হারিয়ে যাচ্ছে। নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়, সে সময় মানুষের যে ভালোবাসা পেয়েছি, তা আজও আমার জন্য রয়ে গেছে।’

বর্তমানে চরকির ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’–এ অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছেন বিদ্যা সিনহা মিম। এর আগে ঈদে মুক্তি পাওয়া ‘মালিক’ সিনেমার মাধ্যমে চার বছর পর প্রেক্ষাগৃহের চলচ্চিত্রে ফিরেছেন তিনি। একই সাক্ষাৎকারে দেশের চলচ্চিত্র শিল্প নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন মিম। তার মতে, এখন সিনেমার বাজেট বাড়লেও চলচ্চিত্রের সংখ্যা কমে গেছে। এতে কাজের সুযোগও সীমিত হয়েছে। পাশাপাশি একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যেই অনেক কাজ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তবে এসবের বাইরে থেকেও নিজের যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে আজকের অবস্থানে পৌঁছেছেন বলেও জানান এই অভিনেত্রী।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

নাটকে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আপডেট টাইম : ০৩:১৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬