সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

নালিয়ার দোলায় কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পূর্বনির্ধারিত নালিয়ার দোলায় স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় নালিয়ার দোলা এলাকায় আয়োজিত এ মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ অংশ নেন। পরে এ দাবিতে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান, ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল চূড়ান্তভাবে পাস হয়। বিল পাসের পর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নানা আলোচনা ও ধোঁয়াশা তৈরি হয়। একপর্যায়ে নালিয়ার দোলা এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের জন্য স্থান নির্ধারণ করা হয়।

তবে বর্তমানে একটি স্বার্থান্বেষী মহল নির্ধারিত স্থান পরিবর্তনের চেষ্টা করছে বলে অভিযোগ করেন মানববন্ধনকারীরা। তাদের দাবি, নালিয়ার দোলায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের সিদ্ধান্ত বহাল রেখে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম শুরু করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর তৎকালীন জেলা প্রশাসক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নালিয়ার দোলা এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ করা হয়েছিল। পরবর্তী সময়ে এ বিষয়ে বিভিন্ন কার্যক্রমও এগিয়ে নেওয়া হয়। কিন্তু বর্তমানে কিছু রাজনৈতিক নেতাকর্মী নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নির্ধারিত স্থান পরিবর্তন করে অন্যত্র বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করছেন।

তারা আরও বলেন, নালিয়ার দোলা কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য উপযুক্ত স্থান। এখানে সড়ক, নৌ ও রেল যোগাযোগের সুবিধা রয়েছে। এছাড়া এটি কুড়িগ্রাম শহরের নিকটবর্তী এবং পাশের বিভাগীয় শহর রংপুরের সঙ্গেও সহজ যোগাযোগ রয়েছে। এলাকাটিতে সরকারি খাস জমিও রয়েছে পর্যাপ্ত পরিমাণে।

মানববন্ধনকারীরা বলেন, “আমরা এই মানববন্ধনের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পূর্বনির্ধারিত নালিয়ার দোলা এলাকাতেই স্থাপন করতে হবে। কোনো স্বার্থান্বেষী মহলের চাপ বা কুপরিকল্পনায় বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তন করা যাবে না।”

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজকদের পক্ষ থেকে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

নালিয়ার দোলায় কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৫:০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬