সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

নিঃসঙ্গ বেদনা

মোঃ শিবলী নোমান

মোঃ শিবলী নোমান

কবিতার কথাগুলো কবির যেন
        এক নিঃসঙ্গ বেদনা।
আবার কারো হয়তো আবেগঘন
       এক মনের কল্পনা।
কলম কাগজ মিলিত হলে
      হয় কবিতার মোহনা।
সাদা কাগজে কলমের লেখা
    যেন কবিতার আল্পনা।
কত আল্পনা জড়িয়ে আছে
        হৃদয়ের স্মৃতির পাতায়।
লিখতে গেলেও শেষ হবেনা
       পুরো একটি খাতায়।
তারার মত সেই স্মৃতিকে
       যায় না গণনা।
স্মৃতি নিয়েই  বেঁচে আছি
       সেই স্মৃতি চেতনা।
সাদা মেঘের মতো স্মৃতি
       আকাশে ভেসে বেড়ায়।
কেন যেন মনটা আমার
       স্মৃতির মাঝে হারায়।
হারিয়ে যাওয়া মনটা খুঁজি
       ওই স্মৃতির আকাশে।
মেঘের মতো ভেসে বেড়ায়
       এই মনটা বাতাসে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

নিঃসঙ্গ বেদনা

আপডেট টাইম : ১২:৪৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

মোঃ শিবলী নোমান

কবিতার কথাগুলো কবির যেন
        এক নিঃসঙ্গ বেদনা।
আবার কারো হয়তো আবেগঘন
       এক মনের কল্পনা।
কলম কাগজ মিলিত হলে
      হয় কবিতার মোহনা।
সাদা কাগজে কলমের লেখা
    যেন কবিতার আল্পনা।
কত আল্পনা জড়িয়ে আছে
        হৃদয়ের স্মৃতির পাতায়।
লিখতে গেলেও শেষ হবেনা
       পুরো একটি খাতায়।
তারার মত সেই স্মৃতিকে
       যায় না গণনা।
স্মৃতি নিয়েই  বেঁচে আছি
       সেই স্মৃতি চেতনা।
সাদা মেঘের মতো স্মৃতি
       আকাশে ভেসে বেড়ায়।
কেন যেন মনটা আমার
       স্মৃতির মাঝে হারায়।
হারিয়ে যাওয়া মনটা খুঁজি
       ওই স্মৃতির আকাশে।
মেঘের মতো ভেসে বেড়ায়
       এই মনটা বাতাসে।