সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

নোয়াখালীতে ডিএনসির অভিযানে গ্রেপ্তার ৩

নোয়াখালী সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক সেবনের অপরাধে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অপর একজনের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

রোববার নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নিয়ামুল করীম ও আনিছুর রহমানের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অংশগ্রহণে সদর উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সদর উপজেলার সোনাপুর বাসস্ট্যান্ড ও জালিয়াল এলাকায় গাঁজা ও ইয়াবা সেবনের মাধ্যমে জনশান্তি বিনষ্টের অপরাধে তৌহিদুল ইসলাম (৪০) ও আরিফ রাহান রাতুল (১৯) নামে দুইজনকে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

পরে সুধারাম মডেল থানাধীন জালিয়াল গ্রামে ডিএনসির পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. সাহাদাত (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

ডিএনসি সূত্রে জানা গেছে, জালিয়াল গ্রামের মাঝি বাড়ি এলাকায় সাহাদাতের বসতঘরে অভিযান চালিয়ে একটি কালো পলিথিনের ব্যাগে রাখা কাগজে মোড়ানো ৪০টি গাঁজার রোল উদ্ধার করা হয়। কাগজসহ উদ্ধার করা গাঁজার মোট ওজন ৪০০ গ্রাম।

এ ঘটনায় গ্রেপ্তার সাহাদাতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. হাবিবুর রহমান বাদী হয়ে সুধারাম মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

নোয়াখালীতে ডিএনসির অভিযানে গ্রেপ্তার ৩

আপডেট টাইম : ০৯:৫৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬