সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত সর্দার আটক

নোয়াখালী জেলার সুধারাম মডেল থানাধীন ২০নং আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা এলাকা থেকে খুন ও ডাকাতিসহ ১৮টি মামলার আসামি, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও আন্তঃজেলা ডাকাত সর্দার মো. রমিজকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি দেশীয় তৈরি দোনালা পাইপগান এবং ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেনের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সুধারাম মডেল থানা পুলিশের সমন্বয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বেলা ১১টা ৩০ মিনিটে পশ্চিম মাইজচরা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আবুল কাশেমের বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয় মো. রমিজকে। তিনি মো. আমিনুল হকের ছেলে এবং ২০নং আন্ডারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম মাইজচরা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ মোট ১৮টি নিয়মিত মামলা রয়েছে, যার মধ্যে ৭টি গ্রেফতারি পরোয়ানা কার্যকর ছিল।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ বিধি মোতাবেক এসআই (নিঃ) মো. হেলাল উদ্দিন জব্দ তালিকামূলে জব্দ করেন।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামিসহ তার চক্রের অন্যান্য সদস্যরা বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে জড়িয়ে পড়ে, যার ফলে আন্ডারচর ইউনিয়ন এলাকায় জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মো. রমিজের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত সর্দার আটক

আপডেট টাইম : ০৮:৪৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬