সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নোয়াখালীতে বাসে ইয়াবা পাচারকালে দুই রোহিঙ্গা গ্রেপ্তার

নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‌্যাবের যৌথ অভিযানে দুই রোহিঙ্গা মাদককারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৯শ’ (২,৯০০) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালিত হয় সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে ১০টার মধ্যে, নোয়াখালীর সুধারাম মডেল থানাধীন চট্টগ্রাম–নোয়াখালী সোনাপুর মহাসড়কের হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে। অভিযানে চট্টগ্রামগামী “বাঁধন” পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (রেজি: ঢাকা মেট্রো–ব–১২–১৪৬৫) তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আনাছ (২১), পিতা মৃত কামাল হোচন, মাতা দিলদার বেগম এবং মোঃ ইসমাঈল (২৫), পিতা মৃত নুর বশর, মাতা হাসিনা বেগম। উভয়ের স্থায়ী ঠিকানা কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প নং–০৬, সি–ব্লক, শেড নং C–2, উখিয়া, কক্সবাজার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত ২০২০) এর ৩৬(১) সারনির ক্রমিক নং–১০(খ) ও ৪১ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নোয়াখালীসহ আশপাশের এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করে আসছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

নোয়াখালীতে বাসে ইয়াবা পাচারকালে দুই রোহিঙ্গা গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:২০:২০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫