সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

নোয়াখালীতে যৌথ মাদকবিরোধী অভিযান: বিপুল ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

নোয়াখালীতে বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সমন্বয়ে পরিচালিত মাদকবিরোধী যৌথ অভিযানে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৮০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক কারবারির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৬) সকাল ৭টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত নোয়াখালী জেলার সুধারাম মডেল থানাধীন পূর্ব এওয়াজবালিয়া ইউনিয়নের সর্দার পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নোয়াখালী মাইজদী সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট আতিক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর ডিএডি অমলেশ বাইন-এর নেতৃত্বে ২৭ সদস্যের একটি যৌথ রেইডিং টিম গঠন করা হয়।
অভিযানকালে পূর্ব এওয়াজবালিয়া এলাকার মাদক ব্যবসায়ী মিল্লাত হোসেন (৪৩)-এর বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরবর্তীতে একই এলাকার আরেক মাদক কারবারি মোঃ সাগর হোসেন (২৪)-এর বসতঘরে অভিযান পরিচালনা করা হলে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। এ সময় তার বসতঘর থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৮০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিএনসি নোয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ক্রমিক নং ১০(ক) অনুযায়ী দুইটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
89
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে যৌথ মাদকবিরোধী অভিযান: বিপুল ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

আপডেট টাইম : ০৯:৪১:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬