সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
নিরাপত্তা ও জনস্বার্থে পুলিশের কঠোর নজরদারি

নোয়াখালীতে রাতব্যাপী চেকপোস্ট পরিদর্শনে পুলিশ সুপার

নোয়াখালী জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখতে জেলা পুলিশের উদ্যোগে রাতব্যাপী চেকপোস্ট কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক।
গত ১৬ নভেম্বর (রবিবার) রাত থেকে পরদিন ভোর পর্যন্ত জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে স্থাপিত চেকপোস্ট ঘুরে দেখেন তিনি। এসময় চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ, অবৈধ অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণসহ নাগরিকদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পুলিশ সুপার মাঠপর্যায়ের সদস্যদের সতর্কতা বৃদ্ধি, জনবান্ধব আচরণ বজায় রাখা এবং অপরাধ দমনে আরও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
এই পরিদর্শন অভিযানে আরও উপস্থিত ছিলেন— আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী
মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নোয়াখালী জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জেলা পুলিশের এ ধরনের ধারাবাহিক নজরদারি কার্যক্রমের ফলে নোয়াখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নাগরিক নিরাপত্তায় পুলিশের এ উদ্যোগ জনমনে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপত্তা ও জনস্বার্থে পুলিশের কঠোর নজরদারি

নোয়াখালীতে রাতব্যাপী চেকপোস্ট পরিদর্শনে পুলিশ সুপার

আপডেট টাইম : ০৪:৫৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫