সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

পদত্যাগ করে বিএনপি থেকে নির্বাচনে অংশ নিতে চান অ্যাটর্নি জেনারেল

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০২:৪৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • 58

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান।

বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নির্বাচনে অংশের বিষয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাব।

এদিকে, তত্ত্বাবধায়ক সরকারের রায় পরিবর্তন করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দণ্ডবিধির ২১৯ ধারা অনুযায়ী অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, কোনো একটি বিশেষ দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল। রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা মনে করি, এ রায় থাকা উচিত নয়। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ওই রায় দেওয়া হয়েছিল।

গত বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

পদত্যাগ করে বিএনপি থেকে নির্বাচনে অংশ নিতে চান অ্যাটর্নি জেনারেল

আপডেট টাইম : ০২:৪৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫