সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

পরশুরামে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়, যুবক আটক

ফেনীর পরশুরামে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগে মো. সুজন আকাশ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের ডি এম সাহেবনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে ডি এম সাহেবনগর গ্রামের ছয়টি পরিবারের কাছ থেকে ১ হাজার ২০০ টাকা করে মোট ৭ হাজার ২০০ টাকা নেন সুজন আকাশ। টাকা নেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এ ঘটনায় ডি এম সাহেবনগরের বাসিন্দা শেখ এছাক বাদী হয়ে পরশুরাম মডেল থানায় মামলা করেছেন। মামলাটি থানার মামলা নম্বর-০৪।

দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় করা মামলায় সুজন আকাশকে আসামি করা হয়েছে। তিনি উপজেলার দুবলাচাঁদ গ্রামের মৃত শাহ আলমের ছেলে।
 
স্থানীয়দের অভিযোগ, সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে একটি চক্র সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং একইভাবে অন্য কোনো পরিবারের কাছ থেকেও টাকা নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

মির্জানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ খন্দকার জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের জনবান্ধব এ কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি কুচক্রী মহল চেষ্টা চালাচ্ছে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে সুজন আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

পরশুরামে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়, যুবক আটক

আপডেট টাইম : ১১:২৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬