সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

পরিচিতি সভায় প্রান্তিক নারীদের সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:৪২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 41

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

বসুন্ধরা শুভসংঘ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো পরিচিতি সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে শহরের গুড ফুড রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ আয়োজনে সংগঠনের সকল সদস্য ও স্থানীয় শুভানুধ্যায়ীরা একত্রিত হন।

আয়োজনে সেলাই মেশিন পেয়ে সিরাজগঞ্জের কয়েকজন প্রান্তিক নারী ও শিক্ষার্থী স্বাবলম্বী হওয়ার সুযোগ পেলেন। এ উদ্যোগ তাদের জীবনে নতুন আলোর দিশা দেখাবে বলে উপস্থিতরা মনে করেন। বক্তারা বলেন, ছোট একটি সহযোগিতাও কখনো কখনো মানুষের জীবন পাল্টে দিতে পারে। শুভ সংঘের এই কর্মসূচি তাই শুধু দান নয়, বরং আত্মমর্যাদা ও আত্মকর্মসংস্থানের হাতিয়ার।

সংগঠনের জেলা শাখার সভাপতি ডা. এস এম কামরুল হাসান মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশকারুল হকের সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ফার্মাসিস্ট আবুল কালাম আজাদ, প্রকৌশলী সাখাওয়াত হোসেন, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সায়েম, বাংলানিউজের জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস ও রাব্বি হাসান হৃদয়। তারা বলেন, মানবিকতার আন্দোলন গড়ে তুলতে হলে প্রত্যেক তরুণকে সমাজের জন্য এগিয়ে আসতে হবে। শুভ সংঘ সেই কাজটাই করছে।

এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আশা সরকার, সাধারণ সম্পাদক আশকারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন রানা ও পিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক বাহাদুর হোসেন, অর্থ সম্পাদক রাশেদা পারভীন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জুবায়ের জিকো, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল আউয়াল অনন্ত, ক্রীড়া সম্পাদক আখিনুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মনি খাতুন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আহসান হাবীব, স্বাস্থ্য ও শিক্ষা সম্পাদক ফয়সাল বিশ্বাস, কার্যকরী সদস্য সোনিয়া আক্তার, শামিমুজ্জামান, স্বর্ণ কমল, আরাফ খান, রাশেদুল হাসান সেতু, ইমরান হোসেন, শাকিল আহমেদ, আল-আমিন, সরকার রাসেল, ইয়াসির, আরাফাত ও মো. সোহাগ রানা প্রমূখ।

আয়োজনকে ঘিরে এক উজ্জীবিত পরিবেশ সৃষ্টি হয়। অতিথি ও অংশগ্রহণকারীরা বলেন, শুভ সংঘের এই কর্মসূচি কেবল তিনজন নারীর জীবনে পরিবর্তন আনেনি, বরং এটি পুরো সমাজের জন্য একটি অনুপ্রেরণার বার্তা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

পরিচিতি সভায় প্রান্তিক নারীদের সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ

আপডেট টাইম : ১০:৪২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫