সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

পরীক্ষার সময় ছাত্রীদের শরীর স্পর্শ : কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট বদলি

এইচএসসি ও সমমানের ব্যবহারিক পরীক্ষার সময় ছাত্রীদের সঙ্গে অনৈতিক আচরণ ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজের এক ল্যাব অ্যাসিস্টেন্টকে বদলী করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) মাওলানা ভাসানী কলেজের ২১ জন শিক্ষার্থী স্বাক্ষরিত এক লিখিত অভিযোগে অভিযুক্ত ল্যাব অ্যাসিস্টেন্ট মো. শুকর আলীকে বদলীর আদেশ দেওয়া হয়।

সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মহিদুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা বিষয়টি জানার পরেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার আদিনাথপুর সরকারি কলেজে বদলী করা হয়েছে।

অভিযোগ থেকে জানা গেছে, বুধবার (১২ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজে এইচএসসি রসায়ন ব্যবহারিক পরীক্ষা চলছিল। মাওলানা ভাসানী কলেজের ‘জ’ গ্রুপের ছাত্রীরাও ওই পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে রসায়ন বিভাগের ল্যাব অ্যাসিস্ট্যান্ট মো. শুকুর আলী ছাত্রীদের শরীরের স্পর্শকাতর স্থান স্পর্শ করেন। এছাড়াও প্রতি শিক্ষার্থীর কাছ থেকে জোর করে ১০০ টাকা করে নেওয়ারও অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার মাওলানা ভাসানী কলেজের ২১ জন শিক্ষার্থী সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগে ছাত্রীরা রসায়ন বিভাগের ল্যাব অ্যাসিস্ট্যান্ট মো. শুকুর আলীর বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত আচরণের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আবেদন করে।

শিক্ষার্থীরা বলেন, ল্যাব এসিস্ট্যান্ট শুকুর আলী আমাদের হাজিরা খাতায় স্বাক্ষর করার কথা বলে সবার শরীরেই স্পর্শ করেছে। স্যার থাকাকালীন সময়েও টাচ করেছে। স্যার চলে যাওয়ার পরেও চেষ্টা করেছে। আমরা নিজেদেরকে নিরাপদ দূরে নিয়ে গিয়েছি। তিনি জনপ্রতি ছাত্র /ছাত্রী থেকে ১০০ টাকা নিয়েছেন, যা নিয়ম বহির্ভূত। এসব অনৈতিক কাজের জন্য শুকুর আলীকে চাকরীচ্যুত করার দাবী জানান তারা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

পরীক্ষার সময় ছাত্রীদের শরীর স্পর্শ : কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট বদলি

আপডেট টাইম : ০৭:২০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬