সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

পাঁচ দফা দাবি আদায়ে গাজীপুরে জামায়াতের মিছিল-সমাবেশ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:২৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • 110

মো ইয়াকুব আলী তালুকদার, গাজীপুর প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে গাজীপুর মহানগর শাখার উদ্যোগে ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আমীর অধ্যাপক জামাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর জনাব খায়রুল হাসান ও জনাব হোসেন আলী। এছাড়াও ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর সেক্রেটারি মোঃ জাকির হোসাইন বক্তব্য রাখেন। সমাবেশ পরিচালনা করেন সংগ্রামী মহানগর সেক্রেটারি আ.স.ম ফারুক।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। দেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ অনুপস্থিত। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে অবিলম্বে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। এজন্য তারা পাঁচ দফা দাবি উত্থাপন করেন!

০১. পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে।
০২. জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে হবে।
০৩. গণহত্যার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করতে হবে।
০৪. নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

০৫. দেশের স্বাধীনতা ও গণহত্যার বিরোধীদের সহযোগীদের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে।

বক্তারা আরো বলেন, জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। তারা শান্তিপূর্ণ গণআন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায়ের আহ্বান জানান।

সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত থেকে তাদের সমর্থন জানান এবং সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

পাঁচ দফা দাবি আদায়ে গাজীপুরে জামায়াতের মিছিল-সমাবেশ

আপডেট টাইম : ১১:২৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫