সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

‎পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি সুলতান মাহমুদ বাবু

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি এবং জামালপুর-২ (ইসলামপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ. ই. সুলতান মাহমুদ বাবু পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। সোমবার জাতীয় সংসদে অনুষ্ঠিত সংসদীয় কমিটির এক সভায় তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয় বলে জানা গেছে।

‎​পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করায় জনাব এ. ই. সুলতান মাহমুদ বাবু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সেই সাথে তাঁর ওপর অর্পিত দায়িত্ব তিনি যথাযথ নিষ্ঠা ও সততার সাথে পালন করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

‎​এ সময় এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে এবং নদী রক্ষা, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন প্রতিরোধ ও সেচব্যবস্থার উন্নয়নে তিনি কাজ করে যাবেন। তাঁর নির্বাচনী এলাকা দীর্ঘদিন ধরেই যমুনা ও ব্রহ্মপুত্র নদের ভাঙন, নদী খনন, পানি সংরক্ষণ এবং সেচসুবিধা সম্প্রসারণের মতো নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। পানি সম্পদ যেহেতু দেশের অর্থনীতি, কৃষি ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

‎​
‎এমপি সুলতান মাহমুদ বাবু পানি সম্পদ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সদস্য হওয়ায় তাঁর নির্বাচনী এলাকা ইসলামপুরে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। স্থানীয় নেতৃবৃন্দ মনে করেন, যমুনা ও ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত ইসলামপুরবাসীর দীর্ঘদিনের দুঃখ লাঘবে এবং নদীভাঙন রোধে তিনি এখন সংসদে আরও জোরালো ও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

‎​
‎ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান বলেন,“মাটি ও মানুষের নেতা, আমাদের অভিভাবক জনাব এ. ই. সুলতান মাহমুদ বাবুকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ইসলামপুরবাসী দীর্ঘদিন ধরে নদীভাঙনের যে ভয়াল গ্রাসের শিকার, আমরা বিশ্বাস করি তাঁর বলিষ্ঠ পদক্ষেপে এবার তার একটি স্থায়ী সমাধান হবে। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আগামী দিনের পথচলায় সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।”

One thought on “‎পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি সুলতান মাহমুদ বাবু

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

‎পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি সুলতান মাহমুদ বাবু

আপডেট টাইম : ০৪:২৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬