সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

পিআর পদ্ধতি বোঝেন না একটি দল: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:২১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • 103

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, একটি দল পিআর পদ্ধতি বোঝে না। তারা বলে, ‘পিআর খায় না, গায়ে দেয়।’ এ ধরনের বক্তব্যের মাধ্যমে জনগণের মতামতকে অবমূল্যায়ন করা হচ্ছে। ৬০ শতাংশ মানুষের মতামত উপেক্ষা করে ৩০-৪০ শতাংশ ভোটে নির্বাচিতরা কার্যকরভাবে দেশ পরিচালনা করতে পারবে না। তাই গণতান্ত্রিক ও ন্যায়সংগত নির্বাচন ব্যবস্থার জন্য পিআর পদ্ধতি সবচেয়ে উপযোগী।”

শুক্রবার (৮ আগষ্ট) বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনী হাইস্কুল চত্বরে ইসলামি আন্দোলন বাংলাদেশ এনায়েতপুর থানা শাখার আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি  আরও বলেন, পিআর পদ্ধতি নতুন আবিস্কার নয়। এই পদ্ধতির নির্বাচন ব্যবস্থায় জনগণের সবার মতামত সংসদে প্রতিফলিত হয় এবং একক আধিপত্যবাদ বা ফ্যাসিবাদী প্রবণতা রোধ করা সম্ভব। বিশ্বের প্রায় ৯১টি দেশে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

চরমোনাই পীর আরও বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংসদে আসতে পারবেন। এজন্য একটি দল অস্থির হয়ে পড়েছে এবং ভিত্তিহীন সমালোচনা করছে।”

ইসলামি আন্দোলন এনায়েতপুর থানা শাখার সভাপতি মুফতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার মজিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন,  দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) হাজী মুফতি শেখ মুহাম্মদ নুরুন নাবী।  এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক উপ-কমিটির সদস্য মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহ, সিরাজগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুস সামাদ তালুকদার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জুবায়ের ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা মোতালিবুর রহমান সাইফি, এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা এবং ওএনসিপি প্রতিনিধি মুছা হাসেমি।

পরে সিরাজগঞ্জের চারটি সংসদীয় আসনে প্রার্থিতা ঘোষণা ও প্রার্থীদের পরিচয় করিয়ে দেন চরমোনাই পীর। গণসমাবেশকে কেন্দ্র করে এনায়েতপুর, বেলকুচি-চৌহালী ও শাহজাদপুর এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সমাবেশে যোগ দেয়। এ সময় হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

পিআর পদ্ধতি বোঝেন না একটি দল: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম

আপডেট টাইম : ০৯:২১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫