সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পিস্তলের মুখে নৈশপ্রহরীকে জিম্মি করে ১২ লাখ টাকার মালামাল লুট

পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীর হাত-পা বেঁধে ৪টি অটোরিকশা ও ৬টি ব্যাটারি লুটে নিয়েছে একদল সশস্ত্র ডাকাত।

ঢাকার ধামরাইয়ে একটি অটো চার্জিং পয়েন্টে পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীর হাত-পা বেঁধে চারটি অটোরিকশা ও ছয়টি ব্যাটারি লুটে নিয়েছে একদল সশস্ত্র ডাকাত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে ধামরাই-কালামপুর আঞ্চলিক সড়কের গোয়ালদি এলাকার ‘বিল্লাল অটো চার্জিং পয়েন্টে’ এ ডাকাতির ঘটনা ঘটে। লুণ্ঠিত মালামালের আনুমানিক বাজারমূল্য ১০ থেকে ১২ লাখ টাকা।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল চার্জিং পয়েন্টের গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। তারা নৈশপ্রহরী মজিবুর রহমানকে পিস্তল ও ছুরির মুখে জিম্মি করে। পরে তাঁর মুখে কসটেপ পেঁচিয়ে হাত-পা বেঁধে ফেলে। এরপর চার্জে থাকা চারটি অটোরিকশা ও ছয়টি ব্যাটারি একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে পালিয়ে যায়।

নৈশপ্রহরী মজিবুর রহমান বলেন, হঠাৎ অস্ত্রধারী একদল লোক তালা কেটে ভেতরে ঢুকে আমার মাথায় পিস্তল ও গলায় ছুরি ঠেকায়। চিৎকার করলে মেরে ফেলার হুমকি দিয়ে আমার হাত-পা বেঁধে ফেলে। এরপর চোখের সামনে থেকে গাড়ি ও ব্যাটারি লুটে নিয়ে চলে যায়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ জড়িত ডাকাত দলকে চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় ধামরাই থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পিস্তলের মুখে নৈশপ্রহরীকে জিম্মি করে ১২ লাখ টাকার মালামাল লুট

আপডেট টাইম : ০১:৪৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬