সিরাজগঞ্জের তাড়াশে সবুজ হোসেন (৩০) নামের এক যুবকের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।
মৃত যুবক উপজেলার জাহাঙ্গীর গাঁতি গ্রামের বাসিন্দা ও আমিন মোল্লার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত যুবক বুধবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে বোয়ালিয়া এলাকায় তার শ্বশুরবাড়িতে যান। সেখানে খাওয়া-দাওয়া শেষে তিনি নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু এরপর আর তিনি বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
পরবর্তীতে বৃহষ্পতিবার(২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে বোয়ালিয়া গ্রামের একটি পুকুরপাড়ে তার জুতা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা সেখানে ছুটে যান এবং সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে পুকুরে অভিযান চালিয়ে সবুজের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, নিহত সবুজ মৃগী রোগে আক্রান্ত ছিলেন। এ ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















