সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে গেল আসামি!

কুমিল্লার ধর্মপুর রেলগেট এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন পুলিশের তিন সদস্য। এ সময় পুলিশের হাত কামড়ে দিয়ে পালিয়েছেন আসামি রবিন।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুরও করা হয়। এ ঘটনার পর অভিযুক্ত আসামি ও হামলায় জড়িতদের আটক করতে অভিযানে নেমেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নগরীর ধর্মপুর এলাকার ওয়ারেন্টভুক্ত আসামি মো. রবিনকে পুলিশ আটক করলে সেখানে স্থানীয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের উত্তেজনা তৈরি হয়। এ সময় রবিনের সহযোগী একদল মাদক ব্যবসায়ী ক্ষিপ্ত হয়ে পুলিশ এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।

একপর্যায়ে রবিন এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। ইট-পাটকেল নিক্ষেপের কারণে পুলিশের একটি গাড়ির ক্ষতি হয়েছে। এ ছাড়াও তিন পুলিশ সদস্য আহত হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ধর্মপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানান, শনিবার দুপুরে ধর্মপুর এলাকায় চেকপোস্টে তল্লাশি চালানোর সময় পুলিশ রবিনের কাছে একটি ছুরি পাওয়া যায়। রবিন পুলিশের ওয়ারেন্টভুক্ত আসামি। এ নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে স্থানীয় মাদক ব্যবসায়ীদের উত্তেজনা দেখা দেয়। মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে এবং পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে রবিন পালিয়ে যায়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে গেল আসামি!

আপডেট টাইম : ০৭:৪৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫