সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

পূজা উপলক্ষে ৮ দিন বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৪:৩৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 54
হাসান আলী (হাকিমপুর দিনাজপুর) জেলা প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিনগুলোতে পোর্ট অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক থাকবে। অন্যদিকে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।
আজ (বৃহস্পতিবার,২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক শাহীনুর ইসলাম।
তিনি বলেন, ‘দুর্গাপূজায় ভারতের অভ্যন্তরে অনেক আনুষ্ঠানিকতা থাকে যার কারণে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক আগামী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে পরবর্তী শুক্রবার (৩ অক্টোবর) পর্যন্ত টানা আট দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আট দিন বন্ধের পর ৪ অক্টোবর থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে।

One thought on “পূজা উপলক্ষে ৮ দিন বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

পূজা উপলক্ষে ৮ দিন বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম

আপডেট টাইম : ০৪:৩৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫