সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

প্রথম আলো-ডেইলি স্টার ভাংচুর: সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তা

শরিফ ওসমান হাদী মৃত্যুর পর বিক্ষুব্ধ জনতা প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে।  রাজধানীর ফার্মগেটে ইংরেজি দৈনিক ডেইলি স্টার ভবন ভাংচুর থামাতে গিয়ে একদল ব্যক্তির হাতে নাজেহাল হয়েছেন ইংরেজি দৈনিক নিউজ এইজ সম্পাদক নূরুল কবীর।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে একদল বিক্ষোভকারী ডেইলি স্টারে ভাঙচুর ও আগুন দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি নূরুল কবীর। হামলাকারীদের থামানোর চেষ্টা করতে গিয়ে তিনি তাদের হাতে নাজেহাল হন।

ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেগুলোতে দেখা যায়, এক যুবক তাকে ভিড়ে ধাক্কা দিচ্ছেন এবং ‘আওয়ামী লীগের দালাল’ বলে গালিগালাজ করা হচ্ছে। ধাক্কা দেওয়ার সময় একজনকে তার চুল টানতেও দেখা যায়।

সন্ত্রাসীদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এদিন রাতে বিক্ষোভকারীদের একটি অংশ কারওয়ান বাজারে গিয়ে প্রথম আলো কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে। এরপর তারা পাশে ফার্মগেটে ডেইলি স্টার ভবনে গিয়ে ইংরেজি দৈনিকটির ভবনে ভাঙচুর-অগ্নিসংযোগ করে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

প্রথম আলো-ডেইলি স্টার ভাংচুর: সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তা

আপডেট টাইম : ১২:১৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫