সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

সিরাজগঞ্জে প্রাইভেটকার-মোটর সাইকেল সংঘর্ষে আহত ৭

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০১:২৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৯ জন দেখেছেন
জলিলুর রহমান জনি, প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জে সদর উপজেলায় প্রাইভেটকার ও মোটর সাইকেল মুখোমুখী সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন।
২৬ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছোনগাছা বাজার এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি  দ্রুতগামী একটি প্রাইভেটকার ছোনগাছা বাজারের ভেতর দিয়ে ঢোকার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়।
সংঘর্ষে মোটর সাইকেলটি দুভাগ হয়ে ছিন্নভিন্ন হয়ে যায়। এতে প্রাইভেটকার ও মোটর সাইকেলের আরোহীরা ছিটকে রাস্তার উপর পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিন তরুণ গুরুতরভাবে আহত হন। তারা হলেন—জুনায়েদ (১৮), পিতা মো. আসলামের ছেলে; বাইজিদ (১৮); এবং গুপি হাওলাদারের ছেলে মুক্তা (১৯)। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এদিকে প্রাইভেটকারে থাকা চারজন পুলিশ সদস্যও মারাত্মকভাবে আহত হন। তারাও বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এলাকাবাসীর দাবি, অতিরিক্ত গতির কারণেই এ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বাজারের ব্যস্ত এলাকায় হঠাৎ করে গাড়ি ওভারস্পিড করলে এমন দুর্ঘটনা প্রায় অনিবার্য হয়ে ওঠে। তারা মনে করেন, ট্রাফিক আইন অমান্য ও বেপরোয়া গাড়ি চালানোই এর মূল কারণ।
দুর্ঘটনার পর বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত দৌড়ে এসে আহতদের উদ্ধার কাজে সহায়তা করেন। স্থানীয়রা জানান, এ ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে, অথচ কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
এলাকার সচেতন মহল বলছে, ছোনগাছা বাজার এলাকায় সড়কে যথাযথ স্পিডব্রেকার, সাইনবোর্ড ও পুলিশি টহল বৃদ্ধি করা জরুরি। নইলে যেকোনো সময় আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে প্রাইভেটকার-মোটর সাইকেল সংঘর্ষে আহত ৭

আপডেট টাইম : ০১:২৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫