সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ড. ওসমান ফারুক

কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। তার এই অর্জনে নির্বাচনী এলাকাজুড়ে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব অনুমোদনের পর ড. মুহাম্মদ ওসমান ফারুককে এ কমিটির সদস্য করা হয়।

কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সংরক্ষিত মহিলা আসন-১৩-এর সংসদ সদস্য মাহমুদা হাবিবা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী পদাধিকারবলে কমিটির সদস্য হিসেবে রয়েছেন। সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিষয়ে সুপারিশ প্রদান এবং সরকারের কর্মকাণ্ডে সংসদীয় নজরদারি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন ড. মুহাম্মদ ওসমান ফারুক। বাসসের তথ্য অনুযায়ী, তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা মনে করছেন, ওসমান ফারুক কমিটিতে থাকায় প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষক নিয়োগ ও নতুন কারিকুলাম বাস্তবায়নে তার এলাকা অগ্রাধিকার পাবে। অভিভাবকরা বলেন, আমাদের বাচ্চারা এখন ভালো স্কুল, ভালো শিক্ষক পাবে। এমপি সাহেবের এই পদোন্নতিতে আমরা খুব খুশি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে দায়িত্ব পাওয়ায় কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হিসেবে প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সংসদীয় পর্যায়ে ভূমিকা রাখার সুযোগ তৈরি হলো ড. ওসমান ফারুকের।

2 thoughts on “প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ড. ওসমান ফারুক

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ড. ওসমান ফারুক

আপডেট টাইম : ০৩:৩২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬