সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

প্রিয়ঙ্কার আগেও আট প্রেমিকা ছিল নিক জোনাসের!

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:৪৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ৩৪ জন দেখেছেন

 বিনোদন ডেস্ক:

প্রিয়ঙ্কার আগেও আটজন প্রেমিকা ছিল নিক জোনাসের। যার মধ্যে অন্যতম ছিলেন মাইরি সাইরাস, কেন্ডল জেনর ও সেলেনা গোমেজ়ের মতো তারকারা। কিন্তু নিকের মন বাঁধা পড়ে ভারতীয় অভিনেত্রী প্রিয়ঙ্কাতেই। তাঁর সঙ্গে সারাজীবনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। প্রিয়ঙ্কা একাধিকবার স্বামীর সঙ্গে সুখী দাম্পত্যের কথা তুলে ধরেছেন সমাজমাধ্যমের পাতায়। শুধু তাই নয় প্রিয়ঙ্কা জানান, স্বামী নিক আকর্ষণীয়। তাঁর যৌন আবেদনে আকৃষ্ট হন ‘দেসি গার্ল’, প্রতিনিয়ত।

উচ্চমধ্যবিত্ত চাকুরীজীবী পরিবারের মেয়ে প্রিয়ঙ্কা। অষ্টাদশী হতে না হতেই বিশ্ব সুন্দরীর খেতাব জেতেন। তার পর তাঁর গন্তব্য বলিউড। একের পর এক প্রেম ভাঙার যন্ত্রণায় তখন কাতর প্রিয়াঙ্কা চোপড়া। অনেক স্ট্রাগল করে নিজের কেরিয়ারে গড়েছেন তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনে দফায় দফায় প্রেমে ভেঙেছে তার। শাহরুখ খান থেকে অক্ষয় কুমার— একাধিক বিবাহিত নায়কের সঙ্গে নাম জুড়েছে তাঁর। অভিনেত্রী নিজেই পরবর্তী কালে স্বীকার করেছেন সম্পর্কে কষ্ট পেতে পেতে ‘পাপোশ’ হয়ে থাকতে হয়। আত্মসম্মান তলানিতে এসে ঠেকে।

এক সময় বলিউডে কোণাঠাসা হতে শুরু করেন প্রিয়ঙ্কা। দীর্ঘদিনের পরিশ্রমে হিন্দি সিনেমার জগতের তৈরি করা মাটি ছেড়ে উড়ে যান হলিউডে। সেখানেই তাঁর সঙ্গে দেখা নিক জোনাসের। তাঁদের বয়সের পার্থক্য প্রায় ১১ বছরের। কিন্তু ভারতীয় অভিনেত্রীর প্রেমে হাবু ডুবু নিক। তিন মাসের আলাপেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন যে পুরুষকে। সেই নিক আসলে কে? কোন মন্ত্রে তিনি মন জয় করলেন প্রিয়ঙ্কার?

নিক জোনাস টুইটারে সরাসরি মেসেজ করে প্রিয়ঙ্কা চোপড়ার নম্বর চেয়েছিলেন। যদিও সেই সময় অন্য এক সম্পর্কে ছিলেন অভিনেত্রী। সেই সম্পর্ক যে শেষের পথে তা-ও ততদিনে বুঝে গিয়েছেন প্রিয়ঙ্কা। শুরু হয় পপ তারকার সঙ্গে কথাবার্তা। নিক আসলে পপ ব্যান্ড ‘জোনস ব্রাদার’এর সদস্য। নিকেরা তিন ভাই— জো, কেভিন ও নিক মিলেই ব্যান্ডটি তৈরি করেন। আমেরিকায় বেশ জনপ্রিয় ছিলেন তাঁরা। যদিও এক সময় ব্যান্ড ছেড়ে বেরিয়ে যান নিক। নিজের মতো করে আমেরিকার টিভি সিরিজ়ে কাজ করা শুরু করেন। পরে অবশ্য ব্যান্ডে ফিরেছেন তিনি। চুটিয়ে সারা আমেরিকায় অনুষ্ঠানও করছেন।

সূত্র: আনন্দবাজার

ট্যাগ :
90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রিয়ঙ্কার আগেও আট প্রেমিকা ছিল নিক জোনাসের!

আপডেট টাইম : ০৫:৪৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫