সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

প্রেমিকার ছুরিকাঘাতে নিহত যুবক

নিহত সাঈদ আব্দুল্লাহ সিয়াম। ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে সাঈদ আব্দুল্লাহ সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক কিশোরী ও নিহতের এক বন্ধুকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) ভোরে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) ওই গ্রামের হাজী এনামুল হকের ছেলে। অভিযুক্তের নাম নাঈমা জাহান (১৫)। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘোষগ্রামের রবিউল মৃধার মেয়ে।

জানা গেছে, সিয়ামের সঙ্গে নাঈমার গত তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। ভোরে সিয়ামের বাড়িতে অবস্থানকালে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে নাঈমা ধারালো ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) সামছুল আরেফিন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন এবং এ বিষয়ে একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

প্রেমিকার ছুরিকাঘাতে নিহত যুবক

আপডেট টাইম : ১২:২৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬