সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ফটোকপির আড়ালে জাল টাকা তৈরি, ৪৭ হাজার টাকাসহ যুবক গ্রেপ্তার

নওগাঁয় কম্পিউটার ও প্রিন্টারের মাধ্যমে জাল টাকা তৈরির অভিযোগে তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোটসহ জাল টাকা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁ সদর উপজেলার পয়না বাজারে তারিকুল ইসলামের ‘মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম’ নামের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার তারিকুল ইসলাম মল্লিক পয়না বাজারের আশরাফ আলীর ছেলে। তিনি ওই বাজারে ‘মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম’ নামে দোকানটি পরিচালনা করতেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, রোববার জেলা গোয়েন্দা শাখার একটি দল নওগাঁ সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, পয়না বাজারের একটি দোকানে কম্পিউটারের মাধ্যমে জাল টাকা তৈরি করা হচ্ছে। পরে ওই দোকানে অভিযান চালানো হয়।

তিনি বলেন, অভিযানে দোকানে উপস্থিত লোকজনের সামনে তারিকুল ইসলাম মল্লিকের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট উদ্ধার করা হয়। একই সঙ্গে জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তার তারিকুল ইসলাম মল্লিকের ব্যবহৃত কম্পিউটারে জাল নোট তৈরির তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, জাল নোট তৈরির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং এর মাধ্যমে জাল নোট বাজারে ছড়ানো হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

ফটোকপির আড়ালে জাল টাকা তৈরি, ৪৭ হাজার টাকাসহ যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : ১০:৫৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬