সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ফিলিস্তিনি কিশোরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ স্পেনের প্রধানমন্ত্রীর

গাজায় এক ফিলিস্তিনি কিশোরীর আঁকা নিজের প্রতিকৃতির জন্য কৃতজ্ঞতা জানিয়ে ফিলিস্তিনি জনগণের প্রতি স্পেনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। খবর মিডল ইস্ট মনিটরের

সোমবার (২৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় সানচেজ বলেন, গাজার ধ্বংসস্তূপের মধ্যে লায়ান নামের এক ফিলিস্তিনি কিশোরী ও স্থানীয় শিল্পীরা তার প্রতিকৃতি এঁকেছেন, যা তার প্রতি স্পেনের মানুষের ভালোবাসারই প্রতিফলন।

আরও পড়ুন:চীনের স্টেলথ যুদ্ধবিমান ঘাঁটি, পাল্টা সক্ষমতায় পিছিয়ে ভারত

তিনি শিল্পীদের এই উদ্যোগকে সুন্দর একটি উপহার বলে উল্লেখ করেন এবং ফিলিস্তিনি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

সানচেজ বলেন, এত কষ্টের মধ্যেও আপনারা আমাদের প্রতি যে আন্তরিকতা দেখিয়েছেন, তার জন্য ধন্যবাদ। লায়ান, গাজার সব শিশু-কিশোর এবং তাদের পরিবারকে আমি বলতে চাই স্পেনের মানুষ আপনাদের কথা শুনছে, দেখছে, আপনাদের পাশে রয়েছে এবং কখনো ভুলে যাবে না।

তিনি আশা প্রকাশ করেন, একদিন গাজার শিশুরা ভয়ডরহীন পরিবেশে নিজেদের স্কুলে ফিরে আবারও ছবি আঁকতে পারবে এবং শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তুলবে।

উল্লেখ্য, গাজা যুদ্ধের শুরু থেকেই স্পেন ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনামূলক অবস্থান ধরে রেখেছে। দেশটি ইউরোপীয় ইউনিয়ন-ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিতের আহ্বান জানিয়েছে, তেল আবিব থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে এবং ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কিছু কার্যক্রমও নিষিদ্ধ করেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

ফিলিস্তিনি কিশোরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ স্পেনের প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ০৪:৪১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬