সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ট্যাবলেট-মদ জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক তিনটি অভিযানে ১ হাজার ৯৮৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ২৭ বোতল বিদেশি মদ জব্দ করেছে বিজিবি। জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের সিজার মূল্য ১ লাখ ৯৯ হাজার ৬২০ টাকা।
রোববার (৯ আগস্ট) বেলা ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ-উজ্জামান।
বিজিবি জানায়, রোববার রাত আনুমানিক ২টার দিকে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন মনিপুর বিওপি, তপসী স্থায়ী পোস্ট ও বনতারা বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ১ হাজার ৯৮৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ২৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের মোট সিজার মূল্য ১ লাখ ৯৯ হাজার ৬২০ টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি সংশ্লিষ্টদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ট্যাবলেট-মদ জব্দ

আপডেট টাইম : ০৬:০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬