সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন

বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে বগুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো।

আজ থেকে পৌরসভার পরিবর্তে সিটি করপোরেশন পরিচয় পেল উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত বগুড়া। সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করে প্রধানমন্ত্রী সেখানে গাছের চারা রোপণ করেন।

এরপর জনগণের উদ্দেশে বক্তব্য দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজ বগুড়াবাসীর খুশির দিন।

শহরটি আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করল। আজ থেকে শহরের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
নিজের ঘর নিজেদের পরিচ্ছন্ন রাখতে হবে, বগুড়া শহরকে মডেল টাউন হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, সিটি করপোরেশনের যেসব সুযোগ-সুবিধা থাকে সে কাজগুলো ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত করার চেষ্টা করেছিলাম আমরা। এখনো কিছু কাজ বাকি আছে।

এর আগে প্রধানমন্ত্রী সকাল ১০টার দিকে ঢাকা থেকে বগুড়ায় পৌঁছান। বেলা ১১টার দিকে বগুড়া সার্কিট হাউস থেকে পায়ে হেঁটে কোর্ট চত্বরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন এবং জজ আদালতে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন।

বগুড়া সিটি করপোরেশন ঘোষণার পর জেলার গাবতলীর বাগবাড়ীর উদ্দেশে রওনা হয়ে দুপুর পৌনে ১টায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধনের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী ৷ তারেক রহমান নিজ পৈতৃক বাড়িও পরিদর্শন করবেন ৷

পরে বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। জনসভা শেষে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি।

দিনের সব কর্মসূচি শেষে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার আগে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন

আপডেট টাইম : ০২:৪৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬