মহসিন আলম মুহিন
বলার আছে অনেক কিছু
সময় বড় কম,
আবেগ ভরা কন্ঠ আমার
জড়িয়ে আসে দম।।
পাইনা খুঁজে কুল কিনারা
ভাসি চোখের জলে,
তাকিয়ে থাকি পথের পানে
দরদী নাহি মেলে।।
চলার গতি মৃদু অতি
পা চলেনা মোটে,
থেমে থেমে আসে গতি
পিছলে পড়ি ঘাটে।।
সবাই চলে মুক্ত স্বাধীন
আমি ঘাটের মরা,
কখন পাবো আগের জীবন
কেনো খেলাম ধরা।।
এও মানি ভাগ্যের লিখন
যায় না খন্ডানো,
যা ঘটেছে ধৈর্য ধারণ
সবুরে ফল জেনো।।
অর্থের কষ্ট! শরীর নষ্ট
ঘুম নামেনা চোখে,
কাটাই দিবস, কাটাই রাতি
হাজার রকম দুঃখে।।

রিপোর্টার। জনতার কন্ঠ.কম 




















