সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন : শি জিনপিং

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:৫৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • 40

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন বলে জা‌নি‌য়ে‌ছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের স‌ঙ্গে বি‌নিময় করা অভিনন্দন বার্তায় এ কথা জানান শি।

নিজ বার্তায় প্রেসিডেন্ট শি উল্লেখ করেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যবাহী বন্ধুপ্রতিম প্রতিবেশী, যাদের মধ্যে দীর্ঘদিনের বিনিময়ের ইতিহাস রয়েছে।

তিনি বলেন, ‘গত ৫০ বছরে আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রেক্ষাপট পরিবর্তিত হলেও, চীন ও বাংলাদেশ সর্বদা শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতির ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে, যা পারস্পরিক সম্মান, সমতা এবং যৌথভাবে লাভবান হওয়ার একটি উদাহরণ স্থাপন করেছে। সাম্প্রতিক বছরগুলোতে, দুই দেশ রাজনৈতিক পারস্পরিক আস্থাকে আরও সুদৃঢ় করেছে, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা সম্প্রসারিত করেছে এবং তাদের সামগ্রিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে আরও গভীর করেছে।’

চীনের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ‘তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেন এবং সাহাবুদ্দিনের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নিতে, পারস্পরিক সুবিধাজনক সহযোগিতা গভীর করতে এবং যৌথ উন্নয়নকে উৎসাহিত করতে প্রস্তুত, যাতে দুই দেশের জনগণ আরও উপকৃত হয় এবং বিশ্ব শান্তি ও উন্নয়নে বড় অবদান রাখা যায়।’

নিজ পক্ষ থেকে মোঃ সাহাবুদ্দিন বলেন, ‘গত ৫০ বছরে বাংলাদেশ ও চীন পারস্পরিক সম্মান ও আস্থার ভিত্তিতে গভীর বন্ধুত্ব গড়ে তুলেছে, যা দীর্ঘস্থায়ী সহযোগিতার মাধ্যমে দুই দেশের জনগণের জন্য বাস্তব উপকার বয়ে এনেছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং যৌথ সমৃদ্ধি উন্নয়নে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে এবং বাংলাদেশের টেকসই উন্নয়নে চীনের দীর্ঘমেয়াদি মূল্যবান সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।’

রাষ্ট্রপতি বিশ্বাস প্রকাশ করেন যে, দুই দেশের নেতারা ও জনগণের যৌথ প্রচেষ্টায় দ্বিপাক্ষিক সহযোগিতা আরও ফলপ্রসূ হবে।

সূত্র: কালবেলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন : শি জিনপিং

আপডেট টাইম : ০৮:৫৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫