সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

উল্লাপাড়ায় সাবেক এমপি আকবর আলীর নেতৃত্বে বিশাল আনন্দ র‌্যালী

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:৩০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৯ জন দেখেছেন

সাবেক এমপি আকবর আলীর নেতৃত্বে বিশাল আনন্দ র‌্যালী। ছবি: জনতার কণ্ঠ

জনতার কণ্ঠ প্রতিবেদক:

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালীর মধ্যে দিয়ে বিশাল শোডাউন করলেন সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য  শিক্ষানুরাগী এম আকবর আলী।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি আকবর আলী কলেজ মাঠ থেকে প্রায় বর্ণাঢ্য এই র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র‌্যালীতে ট্রাক, পিকআপ, ভ্যান, ভটভটিসহ বিভিন্ন যানবাহনে এবং পায়ে হেঁটে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে অংশগ্রহণ করেন।

র‌্যালী শেষে সরকারি আকবর আলী কলেজ গেইটে এক সংক্ষিপ্ত সমাবেশে সাবেক এমপি এম আকবর আলী বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটেছে। এবার চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত শিক্ষিত উল্লাপাড়া গড়ে তুলতে চাই। সুশিক্ষার জন্য এখানে বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। উল্লাপাড়া থেকে চাঁদাবাজ উৎখাত করার প্রতিশ্রুতি দেন তিনি। আমাদের অপজিট পার্টি কে আছে এখন জামাত। তারা আমাদের মধ্যে বিভ্রান্তি চেষ্টা করে জামায়াতকে প্রতিষ্ঠিত করতে চায়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। এ সময় এম আকবর আলীর ছেলে মামুন আকবরসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

93
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

উল্লাপাড়ায় সাবেক এমপি আকবর আলীর নেতৃত্বে বিশাল আনন্দ র‌্যালী

আপডেট টাইম : ০৮:৩০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫