সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৩১ জন দেখেছেন

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে।  লন্ডনে হওয়া ডিলে ক্ষমতায় গেলে এনসিপির হাতে  বিএনপির পতন হবে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আরপিও সংশোধনী অধ্যাদেশের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকার প্রতীক বিক্রির দোকান বন্ধ করে দিয়েছে। প্রতীক বিক্রির দিন শেষ। তিনি বলেন, লন্ডনে হওয়া ডিলে ক্ষমতায় গেলে এনসিপির হাতে বিএনপির পতন হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, বিএনপি কেবল দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। খালেদা জিয়ার পাশে দুর্নীতিবাজরা ছিল। শেখ হাসিনার অপরাধে বিএনপির অপরাধ ঢাকা পড়ে গেছে। এবার দলটির প্রার্থী তালিকায় জুলাই সনদের প্রয়োজন নেই বলা লোকও রয়েছেন। এ নিয়ে আমরা হতাশ।

এনসিপির মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, এনসিপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ন্যূনতম অভিযোগ থাকলে তাদের মনোনয়ন দেওয়া হবে না।

90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট টাইম : ০৯:১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫