সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপি নেতা মকবুল চৌধুরীর নামে প্রপাগান্ডার প্রতিবাদে মিছিল-সমাবেশে

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:৪৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ৮৩ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মকবুল হোসেন চৌধুরীর নামে মিথ্যা প্রপাগণ্ডা ছড়িয়ে গালিগালাজ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা। মকবুল হোসেন চৌধুরী সদর উপজেলার ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্বও পালন করছেন।

৩ অক্টোবর  (শুক্রবার) বিকেলে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী বাজারে অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, শত শত আপামর সাধারন জনগন অংশগ্রহন করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান পান্না, ছোনগাছা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেন মেম্বার, শহিদুল ইসলাম, আমির হোসেন মেম্বার, হারুন অর রশিদ, শহিদুল ইসলাম খান, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক সম্পাদক মাহবুব হাসান ফজলু, সিরাজগঞ্জ জেলা মৎস্যজীবির যুগ্ম আহবায়ক মির্জা মহাব্বত, সিরাজগঞ্জ সদর থানা ওলামা দলের আহবায়ক হাফেজ জুনাইদ আহম্মেদ, সিরাজগঞ্জ সদর কৃষক দলের সভাপতি নাজমুল ইসলাম প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার সদস্য সংগ্রহ, ইউনিয়ন ও পৌরসভা ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মকবুল হোসেন চৌধুরী ছোনগাছা ইউনিয়নের কৃতি সন্তান। মকবুল চৌধুরীকে নিযুক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ কিছু চাঁদাবাজকে কমিটিতে স্থান না দেওয়ায় অশ্লীল ভাষায় গালিগালাজসহ মিথ্যা প্রগান্ডা ছড়িয়েছে। মিথ্যা প্রগান্ডা ছড়ানো ব্যক্তিদের বিচার ও বহিষ্কার দাবী জানান বক্তারা।

উল্লেখ্য, ছোনগাছা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সুপার ফাইভ কমিটি দেওয়া হয়। ওই কমিটির তালিকায় ১নং ওয়ার্ডে আওয়ামীলীগ পরিবারের সদস্য মো. জাহাঙ্গীর আলম, জামায়াতের সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ওয়ার্ড সভাপতি মেনহাজ উদ্দিন মন্ডল, ২নং ওয়ার্ডে আওয়ামীলীগের কর্মসুচিতে সক্রিয়ভাবে অংশগ্রহনকারী মো. শহিদুল ইসলাম, ৮নং ওয়ার্ডে  শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে জড়িত লিটন মিয়ার নাম আসে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার সদস্য সংগ্রহ, ইউনিয়ন ও পৌরসভা ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মকবুল হোসেন চৌধুরী, আবু সাইদ সুইট, আব্দুর কাদের চেয়ারম্যান, সরকার মো. রফিকুল ইসলাম রফিক,  এ্যাড. মো: নাজমুল ইসলাম, শাহাদত হোসেন ঠান্ডু চেয়ারম্যান ও জাহিদুর রহমান তারেক সমন্বিত যৌথ সিদ্ধান্তে ওই চারজনকে বাদ দেওয়া হয়।

এ কারণে বাদ পড়া সদস্যরা ২ অক্টোবর (বৃহস্পতিবার) তাদের সমর্থকদের নিয়ে এলাকায় বিক্ষোভ মিছিল করে।

90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতা মকবুল চৌধুরীর নামে প্রপাগান্ডার প্রতিবাদে মিছিল-সমাবেশে

আপডেট টাইম : ০৬:৪৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫