সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

বিপিএলে থাকছে শাকিব খানের দল

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:৩৯:২২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • 56

ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম

এবারও বাংলাদেশ প্রিমিয়ার লীগে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের টিম থাকছে।  দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দলের মালিকানা নেওয়ার কথা শোনা যাচ্ছে।

গেল আসরে ঢাকা ক্যাপিটালসের মালিক হয়ে শাকিব খান তৈরি করেছিলেন নতুন এক অধ্যায়—যেখানে ক্রিকেট আর সিনেমার অনুরাগীরা একসঙ্গে মেতেছিলেন উচ্ছ্বাসে। যদিও প্রথমবার দলটি শিরোপা ছুঁতে পারেনি, তবে মাঠে শাকিবের উপস্থিতি যেন পুরো টুর্নামেন্টে বাড়তি তারকার ঔজ্জ্বল্য ছড়িয়েছিল।

এবার আরও বড় প্রত্যাবর্তন। জানা গেছে, আসন্ন বিপিএলের ১২তম আসরে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান), যার মালিকানার সঙ্গেই যুক্ত রয়েছেন শাকিব খান। বিসিবির সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছরের জন্য ঢাকার এই জনপ্রিয় দলটির মালিকানা থাকবে তার হাতেই।

শাকিবের ভাষায়, এবার দল হবে আরও ‘শক্তিশালী, আগ্রাসী ও জয়ের জন্য প্রস্তুত,অর্থাৎ মাঠে নামছে এক নতুন ঢাকার রূপ, আর নেতৃত্বে রয়েছেন ঢাকাই ছবির ‘কিং খান’ নিজে।

আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর। এবারও ক্রিকেট আর সিনেমা—দুই জগতের মেলবন্ধনে শাকিব খানের নতুন অধ্যায় দেখার অপেক্ষায় ভক্তরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

বিপিএলে থাকছে শাকিব খানের দল

আপডেট টাইম : ০৯:৩৯:২২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫