সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বিরামপুরে ট্রাকচাপায় মোটর সাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের কলেজ বাজার টিএন্ডটি অফিস সংলগ্ন মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ গ্রামের তহিদুল ইসলামের ছেলে মো. রাব্বি (৩৪) এবং একই গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. সজিব হাসান (৩৫)। তারা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে রাব্বি ও সজিব মোটরসাইকেলে করে ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন। বিরামপুর টিএন্ডটি অফিসের সামনে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তাঘাট ফাঁকা এবং শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। এই সুযোগে দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।
নিহত দুই বন্ধুর অকাল মৃত্যুতে তাদের গ্রামে ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বিরামপুরে ট্রাকচাপায় মোটর সাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু

আপডেট টাইম : ০৭:৫৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬