সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

বিশ্বমঞ্চে বাংলাদেশের কণ্ঠ তুলে ধরবে ‘ভয়েস অব বাংলাদেশ’

দীর্ঘ ৭০ বছরের ইতিহাসে এই প্রথম বিশ্বখ্যাত ‘ইউরোভিশন সং কন্টেস্ট’ বা ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা তাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে এশিয়ায়। আর এই ঐতিহাসিক আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগী দেশ হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ। বিশ্বমঞ্চে দেশের লাল-সবুজ পতাকা তুলে ধরবেন কোন শিল্পী? সেই যোগ্য প্রতিনিধিকে খুঁজে বের করতে বাংলাদেশের এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম ‘বঙ্গ’ (Bongo) আয়োজন করেছে বিশেষ প্রতিযোগিতা ‘ভয়েস অব বাংলাদেশ–সং ফর ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া’। এই প্রতিযোগিতার চূড়ান্ত চমক অর্থাৎ ‘ন্যাশনাল ফাইনাল’ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর। সেই অনুষ্ঠানে বিজয়ী শিল্পী প্রথম ‘ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া গ্র্যান্ড ফাইনাল’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করবেন।

সাত দশক ধরে মৌলিক গান ও সুরের টানে বিশ্বকে এক সুতোয় বেঁধে রেখেছে ইউরোভিশন। এবার সেই মঞ্চে লড়াইয়ের সুযোগ পাচ্ছেন এশিয়ার শিল্পীরাও। এর মাধ্যমে কোটি কোটি আন্তর্জাতিক দর্শকের সামনে বাংলাদেশের সংগীত, সংস্কৃতি ও সৃজনশীলতাকে তুলে ধরার এক অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছে।

‘বঙ্গ’ প্ল্যাটফর্মে এক্সক্লুসিভলি স্ট্রিমিং হওয়া এই প্রতিযোগিতার অফিশিয়াল টেলিভিশন পার্টনার হিসেবে থাকছে এনটিভি (NTV)। যে কোনো সংগীত ধারার (Genre) একক শিল্পী, ডুয়েট (দ্বৈত) কিংবা ব্যান্ড এই আয়োজনে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতাটি উপস্থাপনা করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

বিজয়ী নির্বাচনে দর্শকদের ভোটের পাশাপাশি বিচারক প্যানেলে থাকবেন দেশের জনপ্রিয় ও গুণী সংগীত ব্যক্তিত্ব— ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, হামিন আহমেদ এবং শওকত আলী ইমন।

বঙ্গ’র হেড অব কনটেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, ‘৭০ বছর ধরে ইউরোভিশন সংগীতের মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতিকে এক সুতোয় বেঁধেছে। এশিয়ায় এর পদার্পণ আমাদের দেশের নতুন প্রজন্মের প্রতিভা ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার এক অসামান্য সুযোগ এনে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রথম ইউরোভিশন প্রতিনিধিকে খুঁজে বের করার প্ল্যাটফর্ম তৈরি করতে পেরে বঙ্গ অত্যন্ত গর্বিত। আমরা দেশের সব প্রান্তের উদীয়মান ও অভিজ্ঞ শিল্পীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি, যাতে তারা বাংলা গানের ইতিহাসে এক নতুন আন্তর্জাতিক অধ্যায় রচনায় অংশ নিতে পারেন।’

আবেদনের নিয়মাবলি একক শিল্পী, দ্বৈত কিংবা ব্যান্ড— যে কোনো ক্যাটাগরিতে আবেদন করা যাবে। আগ্রহী পারফর্মারদের নিজেদের একটি হাই কোয়ালিটির অডিও বা ভিডিও পারফরম্যান্সের সঙ্গে সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত (Bio) জমা দিতে হবে। ● অনলাইন আবেদন লিংক: apply.bongobd.com

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

বিশ্বমঞ্চে বাংলাদেশের কণ্ঠ তুলে ধরবে ‘ভয়েস অব বাংলাদেশ’

আপডেট টাইম : ০৭:২১:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬