সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

বিষক্রিয়ায় রায়গঞ্জে ২ শতাধিক হাঁসের মৃত্যু, খামারিরা আতঙ্কে

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৫৮ জন দেখেছেন
রায়গঞ্জ (সিরাজগঞ্জ)প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের রায়গঞ্জের ঘুরকা ইউনিয়নের জয়ানপুর এলাকায় এক খামারের দুই শতাধিক হাঁস বিষক্রিয়ায় মারা যাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ঘুড়কা ইউনিয়নের ফুলজোড় নদীর তীরে ঘটে।
ক্ষতিগ্রস্ত খামারি রেজাউল করিম জানান, মঙ্গলবার (২৮ অক্টোবর ) সকাল ১১টায় তিনি উপজেলার জয়ানপুর এলাকার ফুলজোড় নদীতে হাঁসগুলো নামিয়েছিলেন। বেলা ১২টার দিকে মোট ৬ শতাধিক হাঁসের মধ্যে ২ শতাধিক হাঁস ছটফট করতে করতে মারা যায়। খামারি কয়েকটি মৃত হাঁস উপজেলা প্রাণী সম্পদ অফিসে পাঠালে প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, হাঁসগুলো বিষক্রিয়ায় মারা গেছে।
রেজাউল করিম জানান, মৃত হাঁসের স্যাম্পল ল্যাব টেস্টের জন্য পাঠানো হয়েছে। মারা যাওয়া হাঁসের বয়স প্রায় দেড় থেকে দুই মাস। বেঁচে থাকা ৪শ’ হাঁস নিয়ে তিনি আতঙ্কে দিন কাটাচ্ছেন।
রেজাউলের ভাই জহুরুল ইসলাম অভিযোগ করেন, পূর্বশত্রুর জেরে দূর্বৃত্তরা এই জঘন্য কাজ করেছে। নদীতে হাঁসপালনের কারণে স্থানীয় কয়েকজন পূর্বে তার ভাইকে হাঁসগুলো মেরে ফেলার হুমকি দিয়েছিল। তবে প্রতিপক্ষ এলাকায় প্রভাবশালী হওয়ায় প্রকাশ্যে তাদের নাম বলতে রাজি হননি।
রায়গঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ শামীম আক্তার বলেন, প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে হাঁসগুলো বিষক্রিয়ায় মারা গেছে। বিষয়টি নিশ্চিত করার জন্য সিরাজগঞ্জ ল্যাবে মৃত হাঁসের স্যাম্পল পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় এলাকায় হাঁসের খামারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিষক্রিয়ায় রায়গঞ্জে ২ শতাধিক হাঁসের মৃত্যু, খামারিরা আতঙ্কে

আপডেট টাইম : ০৭:০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫