সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

বেকার মুক্তি ও কর্মসংস্থানের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন

বেকার মুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিসহ ৩ দফা দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেকার যুবক যুবতী এবং সচেতন নাগরিক সমাজ।

রোববার (২ আগষ্ট) বিকেলে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড় এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হানিফ বাংলাদেশী।

তিনি বলেন, আমরা কেউ পেয়ারে পাকিস্তান, কেউ পেয়ারে ইন্ডিয়া আবার কেউ পেয়ারে আমেরিকা। কিন্তু মনেপ্রাণে বাংলাদেশী হতে পারছি না।

হানিফ বাংলাদেশী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় এসে সর্বপ্রথম কৃষকদের জন্য কৃষিঋণ মওকুফ করেছেন। কৃষকরা যেমন এ দেশের নাগরিক, ঋণগ্রস্থ মানুষগুলো এ দেশের নাগরিক। বাংলাদেশের অনেক পরিবার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে পারছে না। তারা কিস্তির জালায় পরিবার পরিজন ছেড়ে ঘরছাড়া হয়ে গেছে। তাদের ঋণ মওকুফ করতে হবে। বেকার যুবকদের কর্মসংস্থান দিতে হবে। যতদিন কর্মসংস্থানের ব্যবস্থা সরকার করতে না পারবে, তাদের বেকার ভাতা দিতে হবে। যারা বিদেশে যেতে চায়, তাদেরকে সরকারি খরচায় বিদেশে পাঠাতে হবে।

এ সময় দুর্নীতি-স্বজনপ্রীতিমুক্ত দেশ গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সানোয়ার হোসেনের সভাপতিত্বে ও সোহাগ তালুকদারের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ফরহাদ হোসেন, মো. সানাউল্লাহ, ইসলাম মাসুদ, মেরাজ মোল্লা, আজগর আলী, মো. রাশেদুল, আব্দুস সালাম ও আসমা আক্তার।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

বেকার মুক্তি ও কর্মসংস্থানের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন

আপডেট টাইম : ০৬:৪৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬