সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল স্থলবন্দর। পুরোনো ছবি

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি থাকায় শনিবার (১৫ আগস্ট) বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, ভারতের সরকারি ছুটির কারণে আজ দিনভর বেনাপোল-পেট্রাপোলসহ দেশের অন্যান্য স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আগামীকাল রোববার (১৬ আগস্ট) সকাল থেকে যথারীতি পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, পেট্রাপোলের সিঅ্যান্ডএফ এজেন্টরা আগেই শনিবার ছুটির বিষয়টি জানিয়েছিলেন। সে অনুযায়ী আজ আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে পুরোদমে বাণিজ্য কার্যক্রম শুরু হবে।

এদিকে বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বাধা নেই।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রী পারাপার এবং ইমিগ্রেশনের আনুষঙ্গিক কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক ও নিরবচ্ছিন্নভাবে চলছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে একদিনের জন্য বাণিজ্যিক বিরতি কার্যকর হলেও বন্দর এলাকা ও আন্তর্জাতিক চেকপোস্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। রোববার বাণিজ্য কার্যক্রম পুনরায় চালু হওয়ার পর যানজট বা পণ্যজট এড়াতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট টাইম : ১২:২৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬