সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে এবং ঢাকা ব্যাংক পিএলসির অর্থায়নে এ নৌকা বাইচ ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।

বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শাহানাজ প্রধান, বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নৌকা বাইচ প্রতিযোগিতায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১৮টি পানসি ও ১২টি কোষা নৌকা অংশ নেয়। প্রতিযোগিতাকে ঘিরে নদীপাড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন হাজারো দর্শনার্থী।

আগামী ৬ সেপ্টেম্বর, রোববার নৌকা বাইচ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট টাইম : ১০:৩৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬