সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

বেলকুচিতে প্রবাসী কল্যাণ কেন্দ্রের সহায়তায় স্বপ্নের ঘর পেল নুুরজাহান

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:২৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • 83

সিরাজগঞ্জের বেলকুচিতে প্রবাসী কল্যাণ কেন্দ্রের সহায়তায় স্বপ্নের ঘর পেল গৃহিনী নুরজাহান। নুরজাহান মালয়েশিয়া প্রবাসী রমজান আলীর স্ত্রী। তিনি গত ২ জানুয়ারী মালয়েশিয়াতে মৃত্যু বরণ করেন। রবিবার বিকালে উপজেলার দৌলতপুর এলাকায় নুরজাহানের বসতবাড়িতে প্রাথমিক ভাবে ঘর তৈরির হস্তান্তর করা হয়।

এ সময় প্রবাসী কল্যাণ কেন্দ্রের সভাপতি হাজী শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রবাসী মিলন হোসেনসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রবাসী কল্যাণ কেন্দ্রের সাধারণ সম্পাদক মিলন হোসেন বলেন, আমরা প্রবাসী কল্যাণ কেন্দ্র সব সময় অসহায় ও হতদরিদ্রদের পাশে থেকে সব সময় সহযোগিতা করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে ও এর ধারাবাহিকতা বজায় থাকবে। আপনারা শুধু আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন।

প্রবাসী কল্যাণ কেন্দ্রের সভাপতি হাজী শহিদুল ইসলাম বলেন, অসহায় মানুষদের জন্য সবসময়ই কাজ করছেন প্রবাসী কল্যাণ কেন্দ্র। তারই ধারাবাহিকতায় আজকে অসহায় এক গৃহিনীকে ঘর দেওয়া হলো।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

বেলকুচিতে প্রবাসী কল্যাণ কেন্দ্রের সহায়তায় স্বপ্নের ঘর পেল নুুরজাহান

আপডেট টাইম : ১২:২৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬