গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের বেলকুচিতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’অভিযান চালিয়ে সাবেক পৌর কাউন্সিলরসহ তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) ভোর থেকে শুরু করে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতারা হলেন, বেলকুচি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বদর উদ্দিন মন্ডল (৫৫), ইউপি সদস্য লাল মিয়া (৫০) এবং দৌলতপুর গ্রামের আ.লীগ নেতা হাসমত শেখ (৫০)।
বেলকুচি পরিদর্শক (তদন্ত) জহুরুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২’অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামী।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 

















