সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ভাতিজাকে অপহরণ করে হত্যা, চাচার যাবজ্জীবন কারাদণ্ড

মাসুম বিল্লাহ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছরের শিশু ভাতিজা রিফাত হোসেনকে অপহরণ করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি এবং পরে শ্বাসরোধে হত্যার মামলায় চাচা মাসুম বিল্লাহকে (২৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক এ কে এম রকিবুল হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ।

দণ্ডপ্রাপ্ত মাসুম বিল্লাহ পিরোজপুরের নেছারাবাদ থানার বলদিয়া এলাকার মো. জাকির হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জের দক্ষিণ রূপসী এলাকায় বসবাস করতেন। নিহত রিফাত হোসেন একই এলাকার রাসেল মোল্লার ছেলে। দক্ষিণ রূপসীতে মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকত সে। স্থানীয় কাজী মহিউদ্দিন মডেল হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল রিফাত।

মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩১ মার্চ রমজান মাসে রোজা রেখে জোহরের নামাজ আদায়ের জন্য বাসা থেকে বের হয় রিফাত। এ সময় আত্মীয়তার সম্পর্কের চাচা মাসুম বিল্লাহ তাকে অপহরণ করেন। পরে রিফাতের পরিবারের কাছে ফোন করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

তবে শিশুটির মা সুফিয়া আক্তার মুক্তিপণের টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এরপর রিফাতকে শ্বাসরোধে হত্যা করে একটি পরিত্যক্ত ঘরের ভেতর মরদেহ ফেলে রাখা হয়।

ওইদিন রাতে মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন রিফাতের মা। হত্যাকাণ্ডের পর মাসুম বিল্লাহ তার গ্রামের বাড়ি পিরোজপুরে চলে যান। সেখানে গিয়ে নেছারাবাদ থানায় আত্মসমর্পণ করেন তিনি। পরে পুলিশের কাছে হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মানিক মিয়া বলেন, এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামি মাসুম বিল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

ভাতিজাকে অপহরণ করে হত্যা, চাচার যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট টাইম : ১১:১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬