সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ভারতকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে বাংলাদেশ

সেমিফাইনালে সুপার ওভারে ভারতকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার টুর্ণামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল। নির্ধারিত ওভারে হাবিবুর রহমান সোহানের ফিফটি ছড়ানো দুর্দান্ত ইনিংসের পর শেষে গিয়ে তাণ্ডব চালান এসএম মেহরব। তারা ভারতের বিপক্ষে বাংলাদেশকে এনে দেন বড় সংগ্রহ। পরে তাদের ক্যাচ মিসের সুযোগ নিয়ে রান তাড়ায় নামা ভারত লড়াই করে সমানতালে। তবুও শেষ বলে ৪ রান দরকার ছিল ভারতের। তারা সেটি করেও ফেলে।

প্রথম দুই বলে ভারতের দুই উইকেট নিয়ে নেন রিপন মন্ডল। বাংলাদেশ ব্যাট করতে নেমে ভারতের মতেই প্রথম বলে উইকেট হারায়। তবে দ্বিতীয় বলে ওয়াইড হওয়ায় এক রান পেয়েই উল্লাসে মাতে। এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে ভারতকে হারিয়ে তারা নিশ্চিত করে ফাইনাল।

কাতারের দোহায় টস হেরে আগে ব্যাটি করতে নামা বাংলাদেশ ‘এ’ দল শুরুটা করে দারুণ। দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম রান তুলতে থাকেন দ্রুতগতিতে। তাদের ওপেনিং জুটিতে ৪.২ ওভারেই আসে ৪৩ রান। এরপর জিসান অবশ্য ফেরেন ১৪ বলে ২৬ রান করে।

মিডল অর্ডারের ব্যাটাররা দ্রুত বিদায় নিতে থাকেন। যদিও একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন সোহান। তিনি ৪৬ বলে ৬৫ রান করে আউট হয়ে যান। শেষদিকে এসে তাণ্ডব চালান মেহরব। ১৮ বলে ৬ ছক্কা ও ১ চারে ৪৮ রানে অপরাজিত থাকেন তিনি। আর অপরপ্রান্তে ইয়াসির করেন ৯ বলে ১৭ রান। বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৯৪ রান।

এই রান তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে ৫৩ রান তোলে ভারত। ভৈবভ সূর্যবংশী আউট হন ১৫ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলে। আরেক ওপেনার প্রিয়াংশ আরিয়া ২৩ বলে ৪৪ রান করেন। যদিও ব্যর্থ হয়েছেন নামান ধীর। তিনি ১২ বলে ৭ রান করে ফিরে যান। অধিনায়ক জিতেশ শর্মার ব্যাট থেকে আসে ২৩ বলে ৩৩ রান।

পঞ্চম উইকেটে দলের হাল ধরেন নেহাল ওয়াদহেরা ও রামানদীপ সিং। তারা পঞ্চম উইকেট জুটিতে যোগ করেন ২৬ রান। শেষ ৩ ওভারে ভারতের দরকার ছিল ৩৯ রান। আর হাতে ৪ উইকেট। ১৮তম ওভারে বোলিংয়ে আসেন আব্দুল গাফফার। সেই ওভার থেকে আসে ১০ রান। ১৯তম ওভারে বল হাতে তুলে নেন রিপন মন্ডল। ওই ওভারে গিয়ে টাই করে ভারত। পরে ম্যাচ সুপার ওভারে গড়ায়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ভারতকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে বাংলাদেশ

আপডেট টাইম : ০৮:১৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫