সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ভারতে পালানোর চেষ্টাকালে বেনাপোলে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে মো. হুমায়ুন তালুকদারকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: সংগৃহীত

ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে মো. হুমায়ুন তালুকদার নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে কর্তব্যরত কর্মকর্তারা সার্ভারে তার নাম স্টপ লিস্টে দেখতে পান। পরে দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হুমায়ুন তালুকদার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সুভল্লা এলাকার বাসিন্দা। তিনি আব্দুর রশিদ তালুকদারের ছেলে।

ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং মির্জাপুর উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে মির্জাপুর থানায় দায়ের করা একটি মামলা রয়েছে। ওই মামলায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারার পাশাপাশি দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ১৪৭, ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ‘ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন যাচাইয়ে হুমায়ুন তালুকদারের নাম স্টপলিস্টে পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

ভারতে পালানোর চেষ্টাকালে বেনাপোলে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:৪২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬