সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ভারত সফরের আগে দুঃসংবাদ পেল আনচেলত্তির ব্রাজিল

২০২৬ বিশ্বকাপ দলে জায়গা পাননি জোয়াও পেদ্রো। তবে আসন্ন ফিফা উইন্ডোর জন্য ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছিলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় ব্রাজিলের জার্সি গায়ে চড়ানোর জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে তাকে। ইনজুরির কারণে আপাতত ছিটকে গেছেন চেলসির এই ফরোয়ার্ড।

আর তাই পেদ্রোর স্থলাভিষিক্ত হিসেবে মাতেওস মার্তিনেল্লির নাম ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। সাধারণত আন্তর্জাতিক বিরতির আগে ক্লাবের শেষ ম্যাচটি খেলে ফেলার পরই চোটের কারণে ফুটবলারদের নাম তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়, কিন্তু পেদ্রোর ক্ষেত্রে ম্যাচের আগেই সিদ্ধান্ত জানানো হলো।

গতদিনের উন্মুক্ত অনুশীলন পর্বেও পাওয়া যায়নি পেদ্রোকে। কিছু গণমাধ্যমে জানানো হয়েছিল শুক্রবারের ম্যাচের আগেই তিনি ফিট হয়ে উঠবেন, তবে পেদ্রোর ক্ষেত্রে যে তেমনটা হচ্ছে না, তা এখন অনেকটাই স্পষ্ট।

চলতি মৌসুমে ৯ নম্বর জার্সি চাপানোর পরেও দুর্দান্ত ফর্মে আছেন এই ব্রাজিলিয়ান। ইতোমধ্যে জিতেছেন প্রিমিয়ার লিগের আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারও। প্রিমিয়ার লিগে দলের করা ১০টি গোলের ৬টিতেই (৩ গোল ও ৩ অ্যাসিস্ট) ছিল তার প্রত্যক্ষ অবদান।

এদিকে, চেলসিতে তার অনুপস্থিতিতে শুরুর একাদশে সুযোগ পেতে পারেন অভিজ্ঞ স্ট্রাইকার ড্যানি ওয়েলবেক। এই প্রবীণ স্ট্রাইকারও চলতি মৌসুমে ৩টি গোল পেয়েছেন, যার সবগুলোই এসেছে কারাবাও কাপে।

তথ্যসূত্র: গোল.কম

One thought on “ভারত সফরের আগে দুঃসংবাদ পেল আনচেলত্তির ব্রাজিল

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

ভারত সফরের আগে দুঃসংবাদ পেল আনচেলত্তির ব্রাজিল

আপডেট টাইম : ০৭:৫৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২০২৬ বিশ্বকাপ দলে জায়গা পাননি জোয়াও পেদ্রো। তবে আসন্ন ফিফা উইন্ডোর জন্য ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছিলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় ব্রাজিলের জার্সি গায়ে চড়ানোর জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে তাকে। ইনজুরির কারণে আপাতত ছিটকে গেছেন চেলসির এই ফরোয়ার্ড।

আর তাই পেদ্রোর স্থলাভিষিক্ত হিসেবে মাতেওস মার্তিনেল্লির নাম ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। সাধারণত আন্তর্জাতিক বিরতির আগে ক্লাবের শেষ ম্যাচটি খেলে ফেলার পরই চোটের কারণে ফুটবলারদের নাম তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়, কিন্তু পেদ্রোর ক্ষেত্রে ম্যাচের আগেই সিদ্ধান্ত জানানো হলো।

গতদিনের উন্মুক্ত অনুশীলন পর্বেও পাওয়া যায়নি পেদ্রোকে। কিছু গণমাধ্যমে জানানো হয়েছিল শুক্রবারের ম্যাচের আগেই তিনি ফিট হয়ে উঠবেন, তবে পেদ্রোর ক্ষেত্রে যে তেমনটা হচ্ছে না, তা এখন অনেকটাই স্পষ্ট।

আরও পড়ুন: ৬ গোলের হার দিয়ে এশিয়ান গেমস শুরু বাংলাদেশের