সিরাজগঞ্জ , শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

ভোলা সম্ভব নয়

মোঃ শিবলী নোমান

মোঃ শিবলী নোমান 

দূরে থাকা সম্ভব হলেও
      ভোলা সম্ভব নয়।
তোমার কথা মনে হলে
       মনে জোয়ার বয়।
সেই জোয়ারে তোমার স্মৃতি
      ভেসে ভেসে আসে।
ভেসে আসা স্মৃতির মাঝে
       তোমার মুখটি ভাসে।
দূরে থাকলেও তোমাকে যে
      ভীষণ কাছে লাগে।
কত স্মৃতি তোমাকে নিয়ে
       মনের মাঝে জাগে।
রাতের বেলায় চাঁদ কিন্তু
     অনেক দূরে থাকে।
তবুও মানুষ সেই চাঁদকে
      হাত ইশারায় ডাকে।
দূরের চাঁদের সাথেও মানুষ
      অনেক কথা বলে।
গভীর রাতের মন তখন
       চাঁদে যায় চলে।
দূরে থাকলেও তুমি থাকো
      এই হৃদয়ের মাঝে।
তোমার স্মৃতি ভেসে বেড়ায়
     হৃদয়ের ভাজে ভাজে।
75
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলা সম্ভব নয়

আপডেট টাইম : ১১:৪১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

মোঃ শিবলী নোমান 

দূরে থাকা সম্ভব হলেও
      ভোলা সম্ভব নয়।
তোমার কথা মনে হলে
       মনে জোয়ার বয়।
সেই জোয়ারে তোমার স্মৃতি
      ভেসে ভেসে আসে।
ভেসে আসা স্মৃতির মাঝে
       তোমার মুখটি ভাসে।
দূরে থাকলেও তোমাকে যে
      ভীষণ কাছে লাগে।
কত স্মৃতি তোমাকে নিয়ে
       মনের মাঝে জাগে।
রাতের বেলায় চাঁদ কিন্তু
     অনেক দূরে থাকে।
তবুও মানুষ সেই চাঁদকে
      হাত ইশারায় ডাকে।
দূরের চাঁদের সাথেও মানুষ
      অনেক কথা বলে।
গভীর রাতের মন তখন
       চাঁদে যায় চলে।
দূরে থাকলেও তুমি থাকো
      এই হৃদয়ের মাঝে।
তোমার স্মৃতি ভেসে বেড়ায়
     হৃদয়ের ভাজে ভাজে।