সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

মদন বাবুর পদের খায়েস

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৭৬ জন দেখেছেন

ছবি: স্বপন চন্দ্র দাস

(রম্যছড়া )

স্বপন চন্দ্র দাস

 

 

নরসুন্দরদের স্বার্থরক্ষায়
পাস হয়েছে আজ কমিটি
সভাপতি, সম্পাদক
পদ আছে আরও কত কি।

 

 

এত্ত এত্ত পদের মাঝেও
নেই মদন বাবুর স্থান
দুঃখে ক্ষোভে বাবু
এবার করলেন গঙ্গাস্নান

 

 

মদে মাতাল, গাঁজায় বেতাল
অবস্থা ওদের বেজায় বেহাল
কথায় কথায় পুলিশ ধরে
এইভাবে চলে আর কি করে।

 

এবার তারা করেছে জোট
কমিটি হবে, সামনে ভোট।
মাতাল মোহন গাঁজারু মালেক
প্রার্থী আরও ডজন খানেক

 

এ কমিটির প্রধান পদে
প্রার্থী হলেন মদন বাবু
মেরে কাছা ভোটের মাঠে
লড়ে যাচ্ছেন একাই বটে।

 

ছিঁচকে চোর আর পকেটমারে
ভরে গেছে আজ শহরজুড়ে
লুটেরা ডাকাত গরুচোরে
এসেছে তারা গাড়ী করে।

 

ময়দান আজ সেজেছে রঙে
বসেছে এক মহাসম্মেলন
ভুরিভোজের শেষে হবে
চোর-ডাকাতের কমিটি গঠন।

 

অনেক অনেক পদ-পদবী
মিলতে পারে এক-দুটো কি
মদন ভাবে যাব নাকি
না থাক লোকে বলবেটা কি?

 

মদন বাবুর পদের দাবি
বাল্য থেকে আজ অবধি
অনেক অনেক পদের ভারে
মেদ বেড়েছে কয়েক ঘটি।

 

বয়স তাহার প্রায় ফোরটি
জ্যৈষ্ঠদেরকে মেরে চাটি
বাগিয়ে নিয়েছে পদ বড়টি।

 

কাজে অস্টরম্ভা হলেও
পদ বাগাতে দারুণ পটু
পদ না পেলে ক্রুদ্ধ হয়ে
বকতে থাকেন কথা কটু।

78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মদন বাবুর পদের খায়েস

আপডেট টাইম : ০৯:০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

(রম্যছড়া )

স্বপন চন্দ্র দাস

 

 

নরসুন্দরদের স্বার্থরক্ষায়
পাস হয়েছে আজ কমিটি
সভাপতি, সম্পাদক
পদ আছে আরও কত কি।

 

 

এত্ত এত্ত পদের মাঝেও
নেই মদন বাবুর স্থান
দুঃখে ক্ষোভে বাবু
এবার করলেন গঙ্গাস্নান

 

 

মদে মাতাল, গাঁজায় বেতাল
অবস্থা ওদের বেজায় বেহাল
কথায় কথায় পুলিশ ধরে
এইভাবে চলে আর কি করে।

 

এবার তারা করেছে জোট
কমিটি হবে, সামনে ভোট।
মাতাল মোহন গাঁজারু মালেক
প্রার্থী আরও ডজন খানেক

 

এ কমিটির প্রধান পদে
প্রার্থী হলেন মদন বাবু
মেরে কাছা ভোটের মাঠে
লড়ে যাচ্ছেন একাই বটে।

 

ছিঁচকে চোর আর পকেটমারে
ভরে গেছে আজ শহরজুড়ে
লুটেরা ডাকাত গরুচোরে
এসেছে তারা গাড়ী করে।

 

ময়দান আজ সেজেছে রঙে
বসেছে এক মহাসম্মেলন
ভুরিভোজের শেষে হবে
চোর-ডাকাতের কমিটি গঠন।

 

অনেক অনেক পদ-পদবী
মিলতে পারে এক-দুটো কি
মদন ভাবে যাব নাকি
না থাক লোকে বলবেটা কি?

 

মদন বাবুর পদের দাবি
বাল্য থেকে আজ অবধি
অনেক অনেক পদের ভারে
মেদ বেড়েছে কয়েক ঘটি।

 

বয়স তাহার প্রায় ফোরটি
জ্যৈষ্ঠদেরকে মেরে চাটি
বাগিয়ে নিয়েছে পদ বড়টি।

 

কাজে অস্টরম্ভা হলেও
পদ বাগাতে দারুণ পটু
পদ না পেলে ক্রুদ্ধ হয়ে
বকতে থাকেন কথা কটু।