সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

মহাসড়কে ডাকাতির দুদিন পরও আসেনি ভিকটিম: পুলিশের মামলা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০২:৫৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • 104

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনার দুদিন পর পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। তবে এখন পর্যন্ত ডাকাতির ঘটনার ভিকটিমের সন্ধান পায়নি পুলিশ। ভুক্তভোগীরা পুলিশের সাথেও যোগাযোগ করেনি।

রোববার (৫ অক্টোবর) দুপুরে যমুনা সেতু পশ্চিম থানার সহকারি উপ-পরিদর্শক (এসআই) মো. রমজান আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মহাসড়কে গাড়ী ঠেকিয়ে ডাকাতির ঘটনায় ভিকটিমকে খুঁজছে পুলিশ

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত ওই ঘটনায় আমাদের কাছে অভিযোগ নিয়ে কোন ভিকটিম আসেনি। আমরা ভিকটিমকে খোঁজার চেষ্টা করছি। অভিযোগকারী না পাওয়ায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কোন এক স্থানে একদল দেশীয় অস্ত্রধারী ডাকাত চলন্ত প্রাইভেটকার থামিয়ে লুটপাট করে। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে ঝাঐল ওভার ব্রীজের পশ্চিম পাশেই ডাকাতির ঘটনাটি ঘটেছে। মামলাতেও ওই স্থান উল্লেখ করা হয়েছে।

ঘটনার সময় পেছনে একটি প্রাইভেট কার থেকে ফজলে রাব্বি নামে এক ব্যবসায়ী মোবাইলে ডাকাতির ভিডিও ধারণ করে নিজের ফেসবুকে আপলোড করেন। মুহুর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। আপলোড করা ভিডিওতে দেখা যায়, প্রাইভেটকার থেকে দুজন ব্যক্তি বের হয়ে মহাসড়কে দাঁড়িয়ে হাত উচিয়ে সাহায্যের জন্য চিৎকার করছেন। এ সময় এক ডাকাত পাঞ্জাবি পরা বয়স্ক একজনকে আঘাত করছিল। ঘটনার সময় পাশ দিয়ে ট্রাক, বাস ও প্রাইভেট কার অতিক্রম করলেও কেউ সেখানে দাঁড়ায়নি।

মামলার বাদী যমুনা সেতু পশ্চিম থানার এএসআই রমজান আলী বলেন, ঝাঐল ওভারব্রীজের পশ্চিমে সার্ভিস লেনটিতে এই ডাকাতির ঘটনা উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আমরা ভিকটিমের খোঁজ করছি। যমুনা সেতু টোল প্লাজা থেকে প্রাইভেট কারটির নম্বর সংগ্রহ করা হয়েছে। এই নম্বর ধরেই ভিকটিমকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন বলেন, ওই ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। মামলার তদন্ত চলছে। ডাকাতদের সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

2 thoughts on “মহাসড়কে ডাকাতির দুদিন পরও আসেনি ভিকটিম: পুলিশের মামলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

মহাসড়কে ডাকাতির দুদিন পরও আসেনি ভিকটিম: পুলিশের মামলা

আপডেট টাইম : ০২:৫৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫