সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশের ৩৯ তম মৃত্যুবার্ষিকী বুধবার

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:৪২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৬২ জন দেখেছেন

মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ

প্রতিবেদক, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
আগামিকাল (২০ আগষ্ট) ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের ৩৯ তম মৃত্যুবার্ষিকী। ১৯৮৬ সালের ২০ আগস্ট দিনে ৮৬ বছর বয়সে ঢাকা পিজি হাসপাতালে রাতের শেষ প্রহরে তিনি ইন্তেকাল করেন ।
মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ ১৯০০ সালের ২৭ নভেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার তারুটিয়া গ্রামে এক পীর বংসে জন্ম  গ্রহন করেন । তার পিতার নাম শাহ সৈয়দ আবু ইসহাক ও মাতা আজিজুন্নেছা। আজীবন সংগ্রামী মানুষ ছিলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। তার নেতৃত্বে ১৯২২ সালের ২৭ জানুয়ারি  বিলেতি পণ্য বর্জন আন্দোলনে সলঙ্গা হাটে বিট্রিশ পুলিশের গুলিতে প্রায় সাড়ে ৪ হাজার লোক হতাহত হয় । ১৯৫২ সালে তারই নেতৃত্বে  হয় ভাষা আন্দোলন । ১৯৫৫ সালে ১২ আগষ্ট পাকিস্তানের গন পরিষদে রাষ্টীয় ভাষা বাংলার দাবীতে তিনিই প্রথম বাংলা ভাষায় বক্তব্য দেন।
 ১৯৫৬ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত তিনি আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি কৃষক আন্দোলন,খেলাফত আন্দোলন ,তেভাগা আন্দোলন সহ দেশ ও জাতীর ক্রান্তিকালে সকল মুক্তির আন্দোলনে পুরো সামনে থেকে জাতীর অধিকার আদায়ে সচেষ্ট থেকেছেন  আজিবন । এ মহান জাতীয় নেতার মৃত্য বার্ষিকী  পালন উপলক্ষে রায়গঞ্জের নুরুন্নাহার তর্কবাগিশ বিশ্ববিদ্যালয় কলেজ, উল্লাপাড়া উপজেলার চড়িয়া মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ বিজ্ঞান মাদ্রাসা, পাটধারী মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ উচ্চ বিদ্যালয়, সলঙ্গা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ পাঠাগার,সলঙ্গা সমাজ কল্যান সমিতি,মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচী হাতে নিয়েছে।
90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশের ৩৯ তম মৃত্যুবার্ষিকী বুধবার

আপডেট টাইম : ০৬:৪২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫